Apan Desh | আপন দেশ

বিএনপির একদফার আন্দোলন বেলুনের মতো ফুটো হয়ে গেছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ১২ জুলাই ২০২৩

বিএনপির একদফার আন্দোলন বেলুনের মতো ফুটো হয়ে গেছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একদফা ঘোষণা করার কথা বলছে। তারা মাঝে মধ্যেই এক দফা ঘোষণা করে। কিন্তু শেখ হাসিনা সরকার এখনো টিকে আছে। তাদের একদফার আন্দোলন বেলুনের মতো ফুটো হয়ে গেছে। এবারও ফুটো হয়ে যাবে। কোনো দিন বাস্তবায়ন হবে না।

বুধবার (১২ জুলাই) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এমন কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশ তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও দুপর আড়াইটার আগেই তা শুরু হয়।

তিনি বলেন, বিএনপির অবস্থা হয়েছে সাপের মতো। সাপ যেমন বার বার খোলস পাল্টায়, বিএনপিও বার বার খোলস পাল্টায়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তারা ইসরায়েলের গোয়েন্দা মেন্দি এন সাফাদির সঙ্গেও বৈঠক করে। কোনো সন্ত্রাসী, নৈরাজ্যকারী ও ইসরায়েলের এজেন্টদের আমরা ক্ষমতায় আসতো দেব না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এই সমাবেশ এমন সময় হচ্ছে, যখন ১৪ দলকে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না। তাই তারা ষড়যন্ত্র করছেছ। বিদেশি বন্ধুরা বাংলোদেশে আসায়, তাদের উপস্থিতিতে বিএনপি একটা শোডাউন করতে চায়। তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা বিদেশিদের কাছে নালিশ করে।

তিনি বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস, দুর্নীতি, দুর্নীতির মামালায় সাজা হওয়া, দুঃশ্বাসন, ২১ আগস্ট গ্রেনেড হামলা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই। জনগণ বিএনপির অপকর্ম ভুলে যায়নি, ভুলতে পারে না।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশস্থলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সংসদ সদস্য মির্জা আজম, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র প্রমুখ উপস্থিত আছেন।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়