Apan Desh | আপন দেশ

আ.লীগ একটি দেশকে সুবিধা দিতেই নৈরাজ্য করছে: মুসলিম ছাত্র ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:১৪, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২৬, ১৭ নভেম্বর ২০২৬

আ.লীগ একটি দেশকে সুবিধা দিতেই নৈরাজ্য করছে: মুসলিম ছাত্র ফেডারেশন

ছবি: আপন দেশ

রামরাজ্য প্রতিষ্ঠায় একটি বিশেষ দেশকে সুবিধা দিতে পালাতক স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস ও বোমাবাজি করছেন বলে দাবি করেছেন মুসলিম ছাত্র ফেডারেশন। নিষিদ্ধ আওয়ামী লীগের এসব সন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছে সংগঠনটি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকায় মুসলিম ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি খায়রুল ইসলাম।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, রক্তস্নাত গণঅভ্যুত্থানের পরেও পতিত আওয়ামী লীগ ও তার দোসররা দেশের মাটিতে সন্ত্রাস ও নৈরাজ্য কায়েম করছে। তারা রামরাজ্য প্রতিষ্ঠায় একটি বিশেষ দেশকে সুবিধা দিতে চায়। বাংলার ছাত্রজনতা কখনো তা মেনে নিবে না। 

আরও পড়ুন<<>>জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন গ্রেফতার

বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিবারের ন্যায় এবারও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড তরুণ, ছাত্র-যুবসমাজ প্রতিহত করতে বদ্ধপরিকর। 

বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, ছাত্র মিশন সভাপতি সৈয়দ মিলান আহমেদ, মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি খান আসাদ, বাংলাদেশ মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, বাংলাদেশ মুসলিম লীগ ঢাকা মহানগরের সভাপতি ইঞ্জিঃ উসমান গণি, সাবেক ছাত্রনেতা মাহমুদ কলি প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়