Apan Desh | আপন দেশ

এভারকেয়ার হাসপাতাল

এভারকেয়ারে ভর্তি ত্রাণমন্ত্রী

এভারকেয়ারে ভর্তি ত্রাণমন্ত্রী

লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে তাকে দ্রুত ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীতে আনা হয়। এরপর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমান থেকে নামার পরপরই তিনি অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।

০৫:৩৭ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) চিকিৎসকরা জানান, প্রথম দফার অস্ত্রোপচার বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। পরে শারীরিক জটিলতা বিবেচনায় তার দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু করা হয়। চিকিৎসকদের আশা, দ্বিতীয় অস্ত্রোপচার ও পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া সফল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে। এ জন্য পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়া হয়েছে।

১০:৪৮ পিএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার

এভারকেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষেধ

এভারকেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষেধ

রাজধানীর এভারকেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো।

০৩:০২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক ও অপরিবর্তিত। রোববার ( ১৪ ডিসেম্বর) সকালে একটি সিটি স্ক্যান করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ। মো. আব্দুল আহাদ বলেন, ‘রোববার সকালে হাদির পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনির কার্যক্ষমতাও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে।’ 

০২:৩৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

‘আপাতত এভারকেয়ার হাসপাতালেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে’

‘আপাতত এভারকেয়ার হাসপাতালেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। গত তিন দিন ধরে তার যে চিকিৎসা চলছে। তিনি সে চিকিৎসা নিতে পারছেন, এটা ভালোর লক্ষণ। খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। তাকে বিদেশে নেয়া হবে কি না সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

১০:০৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement