ছবি: আপন দেশ
বিরোধী দলের লং মার্চ কর্মসূচি অযৌক্তিক। এটি জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৩১ অক্টোবর) বেলা দুপুর ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা।
লং মার্চ প্রসঙ্গে রিজভী বলেন, লং মার্চ কর্মসূচি দেয়ার কিছু নাই। এ ক্ষেত্রে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিরোধী দলে। তাদের রাজনীতির একটা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এ কারণে তারা এ লং মার্চের কর্মসূচি নিয়েছে। এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন<<>>১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দুরত্ব?
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপির সরকার তা তো না। এ সংকটটা তৈরি হয়েছে আন্তর্জাতিক কারণে যুদ্ধের কারণে আমেরিকা ইরান যুদ্ধের কারণে। যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে এখন যুদ্ধ চলছে। সরকার বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকাতে গ্যাস সরবরাহ অনেক স্থিতিশীল হয়েছে।
বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না-এ প্রসঙ্গে রিজভী বলেন, সেটা আপনারাই জানেন যে একের পর এক যে পদক্ষেপ সরকার নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাপান সফর করেছেন, এর আগে গেছেন চীনে। দুই সফরেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বাড়ার সুযোগ তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































