Apan Desh | আপন দেশ

বিএনপির কড়া সমালোচনা সাদিক কায়েমের, দিলেন হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির কড়া সমালোচনা সাদিক কায়েমের, দিলেন হুঁশিয়ারি

ছবি : আপন দেশ

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় বিএনপির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

সাদিক কায়েম লিখেছেন, “জনরায়কে উপেক্ষা করে বিএনপির এ অবস্থান দলটির সংস্কারবিরোধী মনোভাবকে স্পষ্ট করেছে। এমন সিদ্ধান্ত দেশে বিদ্যমান কাঠামো অটুট রাখার ইঙ্গিত বহন করে। বিএনপি সিদ্ধান্ত থেকে সরে না এলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নেমে কর্মসূচি দিতে পারে।”

আবু সাদিক কায়েম সতর্ক করে বলেন, ‘এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন : ২য় ধাপে শপথ নিলেন বাকি এমপিরা

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়