Apan Desh | আপন দেশ

‘সাত মাসে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬

‘সাত মাসে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে’

ছবি : আপন দেশ

সাত মাসে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

তিনি বলেছেন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ। গত ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি। বরং ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মানবতাবিরোধী মামলায় কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মাহদী আমিন বলেন, দীর্ঘ সময় ধরে চলা ফ্যাসিজম অল্প সময়ে পুরোপুরি মূলোৎপাটন করা সম্ভব নয়। তবে গত ৭ মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বরং এ সময়ে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা দেখা গেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর বিএনপির অতীতের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র মানে শুধু এক দিনের ভোট নয়। তবে ওই এক দিনের ভোটের মাধ্যমেই পরবর্তী পাঁচ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা পূরণ করা হবে, তা নির্ধারিত হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়