ছবি : আপন দেশ
আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের মানুষের বেঁচে থাকার অধিকার ছিল না। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, দেশ একটি অন্ধকার সময় পার করে এসেছে। ওই সময় বিরোধী মতের মানুষের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা ছিল না। গুম ও বিচারবহির্ভূত হত্যার আতঙ্কে দিন কেটেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর)) দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীসহ শিশু ও শিক্ষার্থীদের হত্যাতেও দ্বিধা করেননি। বছরের পর বছর চলেছে গুম-খুন।
আরও পড়ুন: দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ ও র্যাবের হাতে রক্ত ঝরেছে। সে নির্মমতারই একজন শিকার শহীদ যুবদল নেতা হারুনুর রশীদ।
এর আগে ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশীদ। তার পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৬ সালের ১২ এপ্রিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































