ছবি : আপন দেশ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে। যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। হাসপাতালটি নিজেই একটা রোগীর মতো।’
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘এখানে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ওষুধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছিল।’
আরও পড়ুন : নতুন কর্মসূচি দিল ১১ দলীয় জোট
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এ হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































