Apan Desh | আপন দেশ

আজ ঢাকার যেসব স্থানে জনসভা করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আজ ঢাকার যেসব স্থানে জনসভা করবেন তারেক রহমান

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জনসভায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর ধারাবাহিকতায় সোমবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকার ৮টি স্থানে জনসভায় অংশ নেবেন তিনি।

রোববার (০৮ ফেব্রুয়ারি) এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ৬টি স্থানে জনসভা করেছেন তিনি। 

বিএনপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়