Apan Desh | আপন দেশ

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ২০ মার্চ ২০২৫

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ

সাবেক সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে ‘জনতার দল’ আত্মপ্রকাশ করেছে। নতুন এ রাজনৈতিক দলের স্লোগান হচ্ছে ‘ইনসাফ জিন্দাবাদ’।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নতুন দলটির আত্মপ্রকাশ করে। 

দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। 

এদিকে বিকেল সাড়ে তিনটায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। তারপর জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় ও সম্মাননা জানানো হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়।

জনতার দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয় প্রমুখ। 

আরও পড়ুন>>>গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না।

তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র সৎ সাহসী শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগুতে চাই। এতে যদি আমাদের ১০ জন লোক থাকে সে ১০ জন নিয়েই এগোতে চাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তাদের সময় শেষ হওয়ার আগে পালিয়ে যেতে বাধ্য হয়। আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেবো। সবাই দেখতে পারবে। আমরা সব রাজনৈতিক দল যেদিকে চলে স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান