Apan Desh | আপন দেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:০১, ২০ মার্চ ২০২৫

আপডেট: ১৭:০২, ২০ মার্চ ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ইসরাইলের গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী বাড্ডায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনে মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা ও বর্বরোচিত হামলা বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ, কমনওয়েলথসহ বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

তিনি বলেন, সন্ত্রাসী, দখলদার ও জায়নবাদী ইসরাইলকে প্রতিরোধ করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস ও নির্মম গণহত্যা ও বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে।

আরও পড়ুন>>>ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কাল

এতে আরো উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, মহানগরী পশ্চিম শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ।

মিছিলটি উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান