Apan Desh | আপন দেশ

নেতাকর্মীতে জনসমুদ্র কলাবাগান মাঠ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ১ জানুয়ারি ২০২৪

নেতাকর্মীতে জনসমুদ্র কলাবাগান মাঠ

রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা। নেতাকর্মীতে জানাকীর্ণ হয়েছে মাঠ। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোকসংখ্যা।   

প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনী জনসভাটি হচ্ছে।

দুপুর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছে নেতাকর্মীরা। ঢাক-ঢোল বাজিয়ে, নানা ম্লোগানে মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা কলাবাগান মাঠে জড়ো হচ্ছেন।জনসভাকে কেন্দ্র করে কলাবাগান মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

জনসভাস্থলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ টয়লেট ও পানির গাড়ি রাখা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়