Apan Desh | আপন দেশ

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ২৯ অক্টোবর ২০২৩

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ চলছে

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'শান্তি ও উন্নয়ন সমাবেশের' আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার দুপুর আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়।

এর আগে দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

যুবলীগের ঢাকা দক্ষিণ শাখা আয়োজিত এ সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগের দক্ষিণ শাখার নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ শাখার সভাপতি আবু আহমেদ মোন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 

আওয়ামী লীগের দক্ষিণের দফতরর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শান্তি সমাবেশে যোগ দেবেন না। তবে আমাদের এখানে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। প্রধান অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছাড়াও মাহবুবউল আলম হানিফসহ অনেক অনেক নেতৃবৃন্দ আছেন। 

এদিকে ওবায়দুল কাদের আজ বিকেল সাড়ে ৪টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়