ঢাকা: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের রাতে সিল মারা ঠেকাতে সব কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৬ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন পরিকল্পনার কথা জানান এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, এবারও ব্যালটেই নির্বাচন হবে। আগেও যেভাবে এগোনো হয়েছে এবারো সেভাবেই হবে। ব্যালটে নির্বাচনে যাতে কোনো রকম অপব্যবহার না হতে পারে, সে জন্য আমাদের কিছু কৌশল আছে, সেগুলো আমরা প্রয়োগের চেষ্টা করব। তার মধ্যে যেমন একটা, আমরা দায়িত্ব নেওয়ার পরে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠাই, যদি না যোগাযোগ ব্যবস্থার দিক থেকে বাজে অবস্থা না থাকে বা উন্নত না হয়; এই ধরনের ক্ষেত্রে একটু আগে পাঠাই। যোগাযোগ যেখানে ভালো, ভোর চারটায় যাত্রা শুরু করলে ভোট শুরু হওয়ার আগেই ব্যালট পৌঁছাতে পারবে, সে সব কেন্দ্রে আমরা সকালে ব্যালট পাঠাই।
আরও পড়ুন <<>> অপপ্রচার বন্ধে ইসিকে সহায়তা করবে ফেসবুক
তিনি বলেন, যতগুলো নির্বাচন ব্যালটে করেছি, এভাবেই সকালে ব্যালট পাঠানো হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এ ধরনের সিদ্ধান্ত হয়তো নিতে পারি। যেগুলোতে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব সেগুলোকে চিহ্নিত করা এবং যেখানে পাঠানো সম্ভব নয়, সেখানে আমরা বিশেষ ব্যবস্থায় রাতে ব্যালট পেপার পাঠাব, পথে যেন মিসইউজ বা ছিনতাই না হতে পারে।
আপন দেশ/ এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































