ছবি: আপন দেশ
ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীদের জন্য যুক্ত হচ্ছে নতুন রেলসেবা। আগামী ২৬ অক্টোবর থেকে এই রুটে চলাচল শুরু করবে মহানগর এক্সপ্রেস।
নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা ও পর্যটননগরী কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এতে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরও পড়ুন <> নিরাপত্তা শঙ্কায় পর্যটকশূন্য সাজেক
আগামী সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটি চলাচল শুরু করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































