বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় তাকে তোলে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৭টায় এ গুলির ঘটনা ঘটে। দত্তগ্রাম সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বিএসএফ নিহত মুজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তারা মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে।
১১:০১ পিএম, ১২ জুন ২০২৬ শুক্রবার