Apan Desh | আপন দেশ

সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

ছবি : আপন দেশ

সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫৫ কর্মকর্তা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন: ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫৫ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এসব কর্মকর্তা দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এখন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়ন করে আদেশ জারি করা হবে।
 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়