ছবি : আপন দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্টে এ ধন্যবাদ জানান।
এক্সে মোদি লিখেছেন, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।’
আরও পড়ুন: শনিবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
এর আগে তারেক রহমানের এক্স অ্যাকাউন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
তারেক রহমানের পোস্টে লেখা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































