Apan Desh | আপন দেশ

একনেকে দেড় লাখ কোটি টাকার ১২ প্রকল্প পাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬

একনেকে দেড় লাখ কোটি টাকার ১২ প্রকল্প পাস

ফাইল ছবি

একনেক ১২ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প সাতটি ও সংশোধিত পাঁচটি প্রকল্প রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার।

আরও পড়ুন <<>> সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দু’টি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি, রেলপথ মন্ত্রণালয়ের দু’টি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।

এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ০১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়