ছবি : আপন দেশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপপুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এক আদেশে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অপর আদেশে, ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কমিশনার (এডিসি) মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দফতরের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ইসহাক হত্যা : সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার
এ ছাড়া ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































