Apan Desh | আপন দেশ

‘লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে দুই লাখ টাকা পুরস্কার’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৫৫, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:২৯, ২৯ আগস্ট ২০২৬

‘লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে দুই লাখ টাকা পুরস্কার’

ছবি: আপন দেশ

অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্রের সন্ধান দিতে তথ্যদাতাদের ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের দায়িত্ব গ্রহণ

লুট হওয়া অস্ত্র কোথাও মজুত রয়েছে বা কারও কাছে আছে—এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহবান জানান তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় কর্মক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য বিষয়ের চাহিদার কথা তুলে ধরেন। এসব বিষয়ে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়