Apan Desh | আপন দেশ

নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৬, ২২ আগস্ট ২০২৬

নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ শুভেচ্ছা জানান।

দূতাবাস এক বার্তায় জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা করছে।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বিস্তৃত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement