Apan Desh | আপন দেশ

গাড়ি প্রস্তুত ৬টি, শপথ ৪ মন্ত্রীর বাকি দুই গাড়ীতে উঠবেন কারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২২, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:০৬, ২১ আগস্ট ২০২৬

গাড়ি প্রস্তুত ৬টি, শপথ ৪ মন্ত্রীর বাকি দুই গাড়ীতে উঠবেন কারা

ছবি: আপন দেশ

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় কয়েকজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। আর এ নতুন সদস্যদের জন্য এরই মধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদফতর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রীদের শপথ হবে।

সরকারি যানবাহন অধিদফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের কাছে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল। চাহিদা অনুযায়ী গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে সেখান থেকে ঠিক কয়টি গাড়ি আজ ব্যবহার করা হবে, তা নিশ্চিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগই শুধু বলতে পারবে।

এদিকে, মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া অন্তত চারজন নতুন মুখের নাম এরই মধ্যে জানা গেছে।

সম্ভাব্য এ নতুন সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আরও পড়ুন <<>> মন্ত্রীসভায় নতুন ৪ মুখ, শপথ রাতে

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হবে।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ১৯ বছর পর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুরুতে প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়।

এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এবার সে মন্ত্রিসভাতেই নতুন করে যুক্ত হতে যাচ্ছেন আরও কয়েকজন সদস্য।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়