ছবি: আপন দেশ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা একটি মামলায় রায় যেকোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশন ও আসামিপক্ষ উভয়ের যুক্তিতর্ক শেষ হয়।
যুক্তিতর্ক শেষ হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলাটিকে ‘রায়ের জন্য অপেক্ষমাণ’ হিসেবে ঘোষণা করেন।
প্রসিকিউশন গত ৪ আগস্ট তাদের সমাপনী যুক্তিতর্ক শুরু করেছিল।
আরও পড়ুন <<>> নিচ্ছিদ্র নিরাপত্তায় রাজধানী, সতর্ক সববাহিনী
মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এ মামলায় প্রসিকিউশন জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ আটজনের জড়িত থাকার অভিযোগ এনেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































