Apan Desh | আপন দেশ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৪৪, ১২ আগস্ট ২০২৬

ওবায়দুল কাদেরসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ

ফাইল ছবি, আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ দলটির সাত নেতার সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ টানা ছয় দিনের যুক্তিতর্ক শেষে বুধবার (১২ আগস্ট) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ আবেদন জানান।

তিনি ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনা চারটি অভিযোগই কোনো সন্দেহ ছাড়াই প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে আসামিদের যোগসাজশ ও জানাশোনার ভিত্তিতে চালানো ব্যাপক ও পরিকল্পিত হামলায় ১ হাজার ৪০০ জনেরও বেশি আন্দোলনকারীকে হত্যা এবং ২৫ হাজারেরও বেশি মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আছে। 

আরও পড়ুন<<>>সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ

চিফ প্রসিকিউটর বলেন, পলাতক এসব আসামি কোনো ধরনের দয়া পাওয়ার যোগ্য নন। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়ার জোর দাবি জানান।

একই সঙ্গে তাদের সম্পত্তিও বাজেয়াপ্তের আদেশ চেয়েছে প্রসিকিউশন।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়