Apan Desh | আপন দেশ

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে দুই-তিনদিনের মধ্যে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৩, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:২৩, ৬ আগস্ট ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে দুই-তিনদিনের মধ্যে: মন্ত্রী

ফাইল ছবি

মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে। জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে-জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (০৬ আগষ্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এ তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ বলছিলেন, আজ বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। এরপর ধীরে ধীরে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গিয়েছিল, সেখানে চাপ উন্নত হতে থাকবে। সামগ্রিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত দিন লাগতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যূনতম দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে সরবরাহের যে অবস্থা ছিল, ঠিক তেমনটাই ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।

গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন মন্ত্রী। তিনি বলেন, গ্যাস না থাকলে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও বন্ধ হয়ে যায়। সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে বন্ধ থাকা কেন্দ্রগুলো পুনরায় চালু করা হবে। 

বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বিদ্যুৎ বিল নিয়ে ভুতুড়ে অভিযোগের বিষয়ে তার ভাষ্য, অনেক ক্ষেত্রে অভিযোগকারীরা প্রকৃত বিল নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসেন না। তিনি জানান, জুন মাস থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে। আবার মার্চের তুলনায় জুনে তাপমাত্রা কম থাকলেও অনেক গ্রাহকের ব্যবহার বেড়ে গিয়েছিল।

উদাহরণ হিসেবে তিনি একটি ঘটনার কথা তুলে ধরেন, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাংবাদিক সাড়ে তিন হাজার টাকার পরিবর্তে সাত হাজার টাকা বিল আসার অভিযোগ করেছিলেন। পরে তদন্তে দেখা যায়, ওই বাসায় দুটি এসি ও একটি ফ্রিজসহ একাধিক বৈদ্যুতিক যন্ত্র নিয়মিত ব্যবহৃত হচ্ছিল। মন্ত্রীর ভাষ্য, এত যন্ত্রপাতি ব্যবহারের পর সাত হাজার টাকা বিলকে অস্বাভাবিক বলা যায় কি না, সেটিও বিবেচনায় নেয়া উচিত।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল আমদানির অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিকদের কাছে এ বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একটি নিয়মিত ও স্বাভাবিক বৈঠক, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রেস কনফারেন্স নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনাকে নিয়ে কিছু বলবেন না, তবে মন্তব্য করেন যে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch