Apan Desh | আপন দেশ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট: ইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৩, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৩৮, ৬ আগস্ট ২০২৬

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট: ইসি

ছবি : আপন দেশ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৩ আগস্ট। দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

এরপর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত, প্রথম দিনেই উপচে পড়া ভিড়

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement