Apan Desh | আপন দেশ

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৩, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৩৭, ৬ আগস্ট ২০২৬

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভা শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী আগামী ১ মাসের মধ্যে এ কর্ম পরিকল্পনা জানানোর নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ সিটির প্রশাসক বলেন, দূষণ যেন না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেয়া হবে।

আরও  পড়ুন : গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের লংমার্চের ঘোষণা 

তিনি আরও বলেন, নদী না বাঁচলে ক্ষতির মুখে পড়বে মানুষ ও পরিবেশ। যারা এ নির্দেশনা মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে। সারা দেশের নদী দূষণমুক্ত করা হবে। তবে এ মুহূর্তে ঢাকাকে কেন্দ্র করে কার্যক্রমটি শুরু হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement