Apan Desh | আপন দেশ

ফ্ল্যাট পাবেন জুলাই শহীদ-আহত পরিবার: গৃহায়ন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৯, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১২:১৩, ৬ আগস্ট ২০২৬

ফ্ল্যাট পাবেন জুলাই শহীদ-আহত পরিবার: গৃহায়ন প্রতিমন্ত্রী

ছবি : আপন দেশ

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত যোদ্ধাদের পুনর্বাসনে রাজধানীর মিরপুরে আধুনিক আবাসন নির্মাণ করা হচ্ছে। এমনটিই জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

তিনি বলেছেন, নির্মাণকাজ শেষ হলে শহীদ ও আহত পরিবারগুলোকে এসব ভবনে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আহমেদ সোহেল মঞ্জুর বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান জাতি কখনো ভুলবে না। জুলাই আন্দোলনের মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এসেছে। আন্দোলনের সুফল দৃশ্যমান হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে নানা বক্তব্য দিচ্ছে।

শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আহমেদ সোহেল মঞ্জুর বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনের প্রতিটি স্মৃতি ও আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন : দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

তিনি আরও বলেন, দেশের যে কোনো রাজনৈতিক সংকট এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে পিরোজপুর ও ভাণ্ডারিয়ার মানুষের অবদান গুরুত্বপূর্ণ। সরকারের নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপ এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে ঘোষিত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement