Apan Desh | আপন দেশ

ঢাকা-কুমিল্লা কর্ডলাইনে গতিশীল হবে বন্দর বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৪৯, ২৬ জুলাই ২০২৬

ঢাকা-কুমিল্লা কর্ডলাইনে গতিশীল হবে বন্দর বাণিজ্য

ছবি: আপন দেশ

ঢাকা থেকে চট্টগ্রাম দেশের সবচেয়ে ব্যস্ত রেলপথ। অথচ গন্তব্যে পৌঁছাতে ট্রেনকে এখনও ঘুরে যেতে হয় দীর্ঘ পথ। সে পথ ছোট করে যাত্রাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও বাণিজ্যবান্ধব করতে আবারও সামনে এসেছে ঢাকা-কুমিল্লা কর্ডলাইন প্রকল্প। এটি বাস্তবায়ন হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে ২৪০ কিলোমিটারে নেমে আসবে এবং ভ্রমণের সময় ৫ ঘণ্টা থেকে কমে সাড়ে ৩ ঘণ্টায় পৌঁছাবে। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর, বে-টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গে পণ্য পরিবহন আরও দ্রুত ও গতিশীল হবে।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে ঢাকা, বাণিজ্যিক বিবেচনায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলপথ। প্রতিদিন এ পথে ছুটে চলে যাত্রী ও পণ্যবাহী অসংখ্য ট্রেন। সরাসরি না গিয়ে ঘুরে যেতে হয় আখাউড়া, ভৈরব ও টঙ্গী হয়ে। আর বেড়েছে দূরত্ব, বেড়েছে যাত্রার সময়ও। সে বাস্তবতা বদলাতেই ঢাকা-কুমিল্লা অংশে নতুন কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রস্তাবিত কর্ডলাইন বাস্তবায়িত হলে বদলে যাবে হিসাব-নিকাশও। ৩২০ কিলোমিটার থেকে কমে নতুন কর্ডলাইন নির্মাণ হলে দূরত্ব হবে ২৪০ কিলোমিটার। কমবে প্রায় ৮০ কিলোমিটার পথ। বর্তমানে যেখানে সময় লাগে প্রায় পাঁচ ঘণ্টা, সেখানে যাত্রার সময় নেমে আসতে পারে তিন ঘণ্টায়। এতে শুধু যাত্রী-সেবাই নয়, বাড়বে পণ্য পরিবহনের গতিও।

সম্প্রতি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর্ডলাইনের কথা বলেন অর্থমন্ত্রী । তিনি জানান, প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে এবং প্রস্তাবিত তিনটি রুটের মধ্যে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত একটি রুট প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সরকারের প্রত্যাশা, এ কর্ডলাইন চালু হলে গতিশীল হবে চট্টগ্রাম বন্দর, বে-টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহন ব্যবস্থাও ।

আরও পড়ুন<<>>মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক বলেন, এ সরকার যেহেতু এটাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে এটার বিনিয়োগটা কিন্তু অনেক বেশি হবে। এ বিনিয়োগের প্রকৃত রিটার্নটা যদি আমি উপযোগিতাটা যদি নিতে চাই, তাহলে ডেফিনেটলি এখানে সমন্বিত ডেভেলপমেন্টটা করতে হবে।

বহুদিন ধরেই আলোচনায় থাকা এ প্রকল্প বাস্তবায়নে একটি টেকসই ব্যবসায়িক মডেলের কথাও বলছেন এ বিশেষজ্ঞ।

পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক বলেন, আমি শুধু যাত্রী পরিবহনের জন্য কিন্তু এত বড় বিনিয়োগ করে কখনোই আমি রিটার্নটা আনতে পারব না। তাহলে সমন্বিত উন্নয়ন মানে আমার যে অর্থনৈতিক কনট্রিবিউশনটা রেল দিতে পারত, কন্টেইনার পরিবহনের মাধ্যমে ভর্তুকি কমাতে পারত, সে কোনো উদ্যোগ আমরা রেলের দেখি না। যেটা থেকে গেল, সেখানে যেন আমরা ঘন ঘন কন্টেইনার ট্রেন চালাতে পারি। পুরনো পথটিকেও যেন বিকল্প হিসেবে ব্যবহার করা যায় সেদিকেও গুরুত্বের তাগিদ বিশেষজ্ঞদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের