Apan Desh | আপন দেশ

সমুদ্র

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম সমুদ্রবন্দর, কক্সবাজার সমুদ্রবন্দর, মোংলা সমুদ্রবন্দর এবং পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে, যা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণ হতে পারে।

১১:২৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নৌ অবরোধ ঘিরে সামুদ্রিক সংঘর্ষের আশঙ্কা

নৌ অবরোধ ঘিরে সামুদ্রিক সংঘর্ষের আশঙ্কা

ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি সরাসরি সামুদ্রিক সংঘর্ষের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ঘোষণা অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা থেকে এ অবরোধ কার্যকর করা হয়। এর ফলে ইরানের বন্দরগামী ও সেখান থেকে ছেড়ে যাওয়া সব জাহাজ কঠোর নজরদারির আওতায় এসেছে। এ পদক্ষেপ নেয়া হয় ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের দ্রুতগামী যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হবে। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য আলাইদ্দিন বোরৌজেরদি সতর্ক করে বলেন, ইরানের বন্দর অবরোধের চেষ্টা করা হলে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রের তলদেশে’ পাঠানো হবে।

১১:৩৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

মালয়েশিয়ায় মাঝসমুদ্র থেকে বাংলাদেশিসহ ১৩ পর্যটক উদ্ধার

মালয়েশিয়ায় মাঝসমুদ্র থেকে বাংলাদেশিসহ ১৩ পর্যটক উদ্ধার

দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা বেসুত উপকূলে মাঝসমুদ্রে আটকা পড়া বাংলাদেশিসহ ১৩ পর্যটককে উদ্ধার করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান তেরেঙ্গানুর মেরিটাইম ডিরেক্টর ক্যাপ্টেন হামিলুদিন চে আওয়াং। বিবৃতিতে বলা হয়, ২৯ মার্চ বিকেলে নিয়মিত টহলের সময় ‘পারকাসা ৪৮’ নামের একটি টহল বোট উত্তাল সমুদ্রে একটি পর্যটকবাহী বোটকে ভাসতে দেখে। পরে কুয়ালা বেসুত মোহনা থেকে প্রায় ৭.৩ নটিক্যাল মাইল দূরে পর্যটকদের সাহায্যের সংকেত পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

০৩:২৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫৩

সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫৩

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। এ অভিযানে ১৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এসময় পাচারের উদ্দেশে বন্দি রাখা ১৫৩ জন নারী ও শিশু উদ্ধার করা হয়। রোববার (০১ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে।

০৯:০১ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement