Apan Desh | আপন দেশ

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর হয়। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম। চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড।

০৪:৩২ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

নিউমুরিং টার্মিনাল ১৫ বছর চালাবে বিদেশি প্রতিষ্ঠান

নিউমুরিং টার্মিনাল ১৫ বছর চালাবে বিদেশি প্রতিষ্ঠান

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করবে সরকার। এর মেয়াদ ১৫ বছর। সরকারি-বেসরকারি অংশীদারত্বে টার্মিনালটি পরিচালনা হবে। এজন্য চুক্তির খসড়াকে অনুমোদন দেয়া হয়েছে। এখন চূড়ান্ত হবে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই নীতিগত অনুমোদন হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই বৈঠকে দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুদ গড়ে তুলতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়। 

০৮:১৩ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

প্রায় ৪১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ ‘এমটি সি র‌্যাপটর’। সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে কুতুবদিয়া এলাকায় নোঙর করে এ জাহাজটি। সিঙ্গাপুর থেকে আনা এ জ্বালানি তেলবাহী জাহাজের দৈর্ঘ্য ১৮৯ দশমিক ২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। নজরুল ইসলাম জানান, জাহাজে থাকা ডিজেল প্রথমে লাইটারিংয়ের মাধ্যমে পতেঙ্গার ডলফিন জেটিতে নেয়া হবে। এরপর তা সরবরাহ করা হবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে।

১২:৩৯ এএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তিনটি বড় জাহাজ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে চীন থেকে আসা ‘শিং তং ৭৯৯’ নামের জাহাজটি ৩৪ হাজার ৬৬৭ মেট্রিক টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে নোঙর করে। একই সঙ্গে ডিজেল বহনকারী আরও দুটি জাহাজও বন্দরে অবস্থান করছে। এর আগে ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের একটি ট্যাংকার বন্দরে পৌঁছায়। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, চীনের পতাকাবাহী জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। জাহাজের ওজন কমিয়ে ড্রাফট উপযোগী করা হলে দুই-এক দিনের মধ্যে সেটিকে জেটিতে আনা হবে।

১২:০৮ এএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement