Apan Desh | আপন দেশ

অর্থমন্ত্রী

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

পুরনো জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে  বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  একটি হবে রাজস্ব নীতি বিভাগ এবং অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলনে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি বিভাগ হবে সরকারের ‘থিংক ট্যাংক’। বিশেষজ্ঞ এ সংস্থা একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো প্রণয়ন করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে ‘অ্যাকশন টিম’, যারা রাজস্ব আদায় করবে এবং দেশপ্রেমিক নাগরিকের মতো দায়িত্ব পালন করবে।

০৩:৪৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

বিষাক্ত গ্যাসে মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার

বিষাক্ত গ্যাসে মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।  এ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী নিহত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মন্ত্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনায় আহত ব্যক্তিকে দেখতে যান। এ সময় তিনি  এ কথা বলেন।

০৫:৩৪ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার

সমন্বিত প্রচেষ্টায় বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব: অর্থমন্ত্রী

সমন্বিত প্রচেষ্টায় বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব: অর্থমন্ত্রী

গত দেড় থেকে দুই মাসের সম্মিলিত প্রচেষ্টায় যে বাজেট প্রণয়ন করা হয়েছে, তা বাস্তবায়নে অর্থ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক জাতীয় বাজেট দেশের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তবে শুধু বাজেট প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। এর প্রকৃত সার্থকতা নির্ভর করে সফল বাস্তবায়নের ওপর।

০৯:০২ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (০৪ জুলাই) সকালে চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে। সে সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেয়া হয়েছে।

০৬:০৮ পিএম, ৪ জুলাই ২০২৬ শনিবার

সরকার বিকল্প অর্থায়নের পথে হাঁটছে: অর্থমন্ত্রী

সরকার বিকল্প অর্থায়নের পথে হাঁটছে: অর্থমন্ত্রী

স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সরকার বিকল্প অর্থায়নের পথে হাঁটছে। এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কার করা হচ্ছে বলেও জানান তিনি। রোববার (২১ জুন) রাজধানীর লেকশোর হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

০৫:২১ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement