Apan Desh | আপন দেশ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

এক বছরের মধ্যে শেয়ার বাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে শেয়ার বাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

শেয়ার বাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের শেয়ার বাজারের চেহারা বদলে যাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (০৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার যৌথ আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও)।

১০:০৬ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

পুরনো জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে  বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  একটি হবে রাজস্ব নীতি বিভাগ এবং অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলনে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি বিভাগ হবে সরকারের ‘থিংক ট্যাংক’। বিশেষজ্ঞ এ সংস্থা একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো প্রণয়ন করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে ‘অ্যাকশন টিম’, যারা রাজস্ব আদায় করবে এবং দেশপ্রেমিক নাগরিকের মতো দায়িত্ব পালন করবে।

০৩:৪৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

সরকার বিকল্প অর্থায়নের পথে হাঁটছে: অর্থমন্ত্রী

সরকার বিকল্প অর্থায়নের পথে হাঁটছে: অর্থমন্ত্রী

স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সরকার বিকল্প অর্থায়নের পথে হাঁটছে। এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কার করা হচ্ছে বলেও জানান তিনি। রোববার (২১ জুন) রাজধানীর লেকশোর হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

০৫:২১ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

২০২৬-২৭ অর্থবছরের বাজেট একটি চিন্তাশীল বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেট পেশকালে এর নীতি-কাঠামো মোটামুটিভাবে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আমার কাছে মনে হয়েছে অন্য যেকোনো সময়ের চেয়ে এবার একটি চিন্তাশীল বাজেট তৈরি হয়েছে। চিন্তাশীল বাজেটের মূল নীতি-কাঠামোয় অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে এক বছরের সময়ের কথা বলা হচ্ছে। পাশাপাশি আরও ৩ বছর অর্থনীতি পুনরুদ্ধার এবং আরও ১ বছর অর্থনীতি বিনির্মাণের কথা বলা হয়েছে।

০৯:৫৯ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

 ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নয় লাখ ৩৮ হাজার কোটি টাকা

 ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নয় লাখ ৩৮ হাজার কোটি টাকা

দুই দশক পর আবারও জাতীয় বাজেট উপস্থাপন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। কিন্তু ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ফলে আয়-ব্যয়ের ব্যবধান বা বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নেয়ার পরিকল্পনা করেছে সরকার। বাজেটে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

০৯:১০ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement