Apan Desh | আপন দেশ

ভারি বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৫, ১১ জুলাই ২০২৬

আপডেট: ২০:৪৬, ১১ জুলাই ২০২৬

ভারি বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

ফাইল ছবি

দেশে গত কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১১ জুলাই) বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিন সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত তিন থেকে পাঁচ দিনে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় সেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে।

আরও পড়ুন <<>> দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা

তার ভাষ্য, রোববার ও সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে।
 
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
 
এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়