Apan Desh | আপন দেশ

‘প্রাণীর জীবন রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব’

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২১, ১১ জুলাই ২০২৬

‘প্রাণীর জীবন রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব’

ছবি: আপন দেশ

আমাদের নিজেদের জীবন যেমন মূল্যবান, তেমনি পৃথিবীর প্রতিটি প্রাণীর জীবনও সমান মূল্যবান। বিশেষ করে আমরা যারা ভেটেরিনারিয়ান, প্রাণীকে ভালোবাসা এবং তাদের সুস্থ করে তোলা আমাদের পেশাগত ও নৈতিক দায়িত্ব।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এসব কথা বলেন।

শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. বাহানুর রহমান বলেন, এনিমেল সেভিয়ার্স অব বাংলাদেশ-এর মতো একটি গুরুত্বপূর্ণ মানবিক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। প্রাণিকল্যাণে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। 

আরও পড়ুন<<>>পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

তিনি আরও বলেন, প্রাণীকে ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়, এটি একজন ভেটেরিনারিয়ানের পেশাগত ও নৈতিক দায়িত্ব। অসহায় ও আহত প্রাণীর পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা নিশ্চিত করা আমাদের কর্তব্য।

অনুষ্ঠানে তিনি অ্যানিম্যাল সেভিয়ার্স অব বাংলাদেশ (এএসবি)-এর প্রাণিকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়