Apan Desh | আপন দেশ

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে বদলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৪, ২৫ মে ২০২৬

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে বদলি

ছবি : আপন দেশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

ডিএমপি সদরদফতরের ডিসি (প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হলো। 

আরও পড়ুন : ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়