Apan Desh | আপন দেশ

বিসিএসে স্থগিত ৬ প্রার্থীর মনোনয়ন বহাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪২, ১৯ মে ২০২৬

বিসিএসে স্থগিত ৬ প্রার্থীর মনোনয়ন বহাল

ফাইল ছবি

৪৬তম বিসিএস পরীক্ষায় স্থগিত থাকা ৬ প্রার্থীর মনোনয়ন বহাল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও মুক্তিযোদ্ধা সনদ যাচাই শেষে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার (১৮ মে) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মানুমা আফরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর বিধি ১৭ অনুযায়ী ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর বিভিন্ন ক্যাডারে নিয়োগের লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত ৬ প্রার্থীর কাগজপত্র অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য মনোনয়ন স্থগিত রাখা হয়।

পরে তাদের মুক্তিযোদ্ধা সনদ যাচাই করে সঠিক পাওয়া গেলে স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় মনোনয়ন দেয়া হয়।

আরও পড়ুন <<>> রাজধানীর লেকের পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর বৈঠক

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ক্যাডারে প্রশাসন ক্যাডারে ২ জন, পুলিশে ১ জন, কর ক্যাডারে ১ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১ জন মনোনয়ন পেয়েছেন। এছাড়া প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারের আওতায় বিসিএস পশুসম্পদ ক্যাডারে ১ জনকে মনোনয়ন দেয়া হয়েছে।

কমিশন জানিয়েছে, প্রার্থীদের আবেদনপত্রে দেওয়া তথ্য, সনদ ও অন্যান্য কাগজপত্র যাচাই শেষে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ দেবে। কোনো প্রার্থী ভুল বা মিথ্যা তথ্য প্রদান, জাল সনদ দাখিল কিংবা তথ্য গোপনের সঙ্গে জড়িত থাকলে তার মনোনয়ন বাতিল করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।

এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch