Apan Desh | আপন দেশ

পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৩, ১৫ মে ২০২৬

পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

ছবি : আপন দেশ

চাকরি পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

এ সময় নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্যই শুধু অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা এটিকে বিদ্রোহ হিসেবে চিহ্নিত করে হাজারো নিরীহ বিডিআর সদস্যকে জেল-জরিমানা, চাকরিচ্যুতি এবং বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

তারা আরও বলেন, নির্যাতিত এসব পরিবারের সদস্যদের প্রতি দায়বদ্ধতা থেকে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা ফিরিয়ে দিতে হবে। 

আরও পড়ুন : ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন

অন্যথায় ন্যায়বিচার ও অধিকার আদায়ে গণআন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়