Apan Desh | আপন দেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৫, ১৩ মে ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ছবি : আপন দেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে ২ দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। 

বুধবার (১৩ মে) সকাল ১০টায় প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি)।

সভাপতি-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হচ্ছে। মোট ৪০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনে ভোটার আছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

বিএনপি সমর্থিত নিল প্যানেল

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নিল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (সংসদ সদস্য) প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো.শাহজাহান। সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, দুটি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৭টি সদস্য পদে নির্বাচন করছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো.কবির হোসেন, মো.টিপু সুলতান, মো.জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়াওয়াহিদ আফরোজ চৌধুরী।

জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল

এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, দুটি সহসভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দুটি সহ সম্পাদক পদে মো.তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন। আর এই প্যানেলের ৭টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো.জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল

এদিকে এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল থেকে সভাপতি পদে কোনো প্রার্থী দেয়া হয়নি। তবে এই প্যানেল থেকে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, দুইটি সহ-সম্পাদক পদের একটিতে মোস্তফা আসগর শরীফী। সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো.বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন। 

এসব প্যানেলের বাইরে এবারের নির্বাচনে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান এবং সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্ধিতা করছেন।

আরও পড়ুন : ধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই চীন সফরে ট্রাম্প

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement