Apan Desh | আপন দেশ

সম্মাননা

১১ মা পেলেন ‘গরবিনী মা’ সম্মাননা

১১ মা পেলেন ‘গরবিনী মা’ সম্মাননা

রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা-২০২৬’ সম্মাননা অনুষ্ঠান। রোববার (১০ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে ত্রয়োদশবারের মতো এ আয়োজন করা হয়। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সমাজকল্যাণ মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা এবং গরবিনী মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

০৭:০৮ পিএম, ১০ মে ২০২৬ রোববার

‘ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে’

‘ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে’

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে (২৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন-২০২৫-এ লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ইতোমধ্যে আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। কর্মজীবনে যে যার পেশায় নিয়োজিত থাকতে হলে প্রয়োজন দক্ষতা ও সততা। দেশের লক্ষ লক্ষ মসজিদকে কেন্দ্র করে আরও কী ধরনের উদ্যোগ নেয়া যায়,সে বিষয়ে বিএনপি সবার পরামর্শ চায়। 

০৯:১৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement