Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দে‌শের পথে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দে‌শের পথে

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। মরদেহটি দুবাই হয়ে শনিবার (০৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ প্রেরণের পুরো প্রক্রিয়ায় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে তদারকি করা হয়। কনসাল জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। স্থানীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়।

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে 

এ ঘটনায় নিহত অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও একইভাবে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

এর আগে নিহত নাহিদা সুলতানার জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র