Apan Desh | আপন দেশ

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৮, ২০ মার্চ ২০২৬

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানের আদর্শে উব্ধুদ্ধ হয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

তিনি বলেন, ঈদ মোবারক। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। 

আরও পড়ুন<<>>চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর শনিবার

প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সবার তরে। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই।

ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ- বলেন প্রধানমন্ত্রী। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement