Apan Desh | আপন দেশ

‘অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দেবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

‘অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দেবে বিএনপি’

ছবি : আপন দেশ

বিএনপি অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়।’ 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নির্বাচনী পথসভায় তিনি এমনটা জানান। 

তারেক রহমান বলেন, ‘নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাকে সামনে রেখেই বিএনপি নির্বাচনি ইশতেহার ও কর্মসূচি প্রণয়ন করেছে।’

তিনি বলেন, ‘আগামী ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়া হবে।’

পথসভায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে চেষ্টা করেছি।’

তারেক রহমান বলেন, ‘বনানী এলাকা তার ও তার ভাইয়ের বেড়ে ওঠার স্থান এবং এখানেই তাদের জন্ম। তাদের পরিবার ও সন্তানদের জন্মও এই এলাকায়। ফলে এ এলাকার মানুষের সঙ্গে তাদের গভীর পারিবারিক, মানসিক ও আত্মিক সম্পর্ক রয়েছে।’

আরও পড়ুন : নতুন মুদ্রানীতি ঘোষণা

তিনি আরও বলেন, ‘বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াও জীবনের দীর্ঘ সময় এই এলাকাতেই কাটিয়েছেন। এ কারণেই বনানীর মানুষের সঙ্গে তাদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আবেগ ও বিশ্বাসের জায়গায়ও দৃঢ়।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়