Apan Desh | আপন দেশ

নির্বাচনী ফান্ডের তথ্য জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:১৯, ১৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী ফান্ডের তথ্য জানালেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে নির্বাচনী ফান্ড এবং ক্যাম্পেইনের সর্বশেষ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘যেদিন বলেছিলাম নির্বাচন করতে অনেক অর্থের প্রয়োজন, যা আমার নেই। সেদিন অস্ট্রেলিয়া প্রবাসী এক বোন পরিচিত এক ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। অনুপ্রেরণা দেন যে আমাদের জনগণের রিপ্রেজেনটেটিভ হওয়া প্রয়োজন। গণ-অভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি।’

তিনি লিখেছেন, ‘সেদিন সাহস পেয়েছিলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। যেমনভাবে লাখো জনতার মিছিল আমাদের পৌঁছে দিয়েছিল গণভবন। পালাতে বাধ্য করেছিল স্বৈরাচারকে। জনগণের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র ভরসা।’

আরও পড়ুন : হোস্টেল থেকে এনসিপির জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার

নির্বাচনী ক্যাম্পেইন সম্পর্কে তিনি লিখেন, ‘আমরা স্বেচ্ছাসেবক আহ্বান করেছিলাম নির্বাচনী ক্যাম্পেইনের জন্য। মোট ৬ হাজার ২৮৪ জন আবেদন করেছেন ইতোমধ্যেই। যার একটা উল্লেখযোগ্য অংশই ঢাকা-১০ আসনের বাসিন্দা। আমরা দ্রুতই আপনাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়