Apan Desh | আপন দেশ

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ২০ নভেম্বর ২০২৫

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

সিনিয়র সহকারী সচিব পর্যায়ের নয় কর্মকর্তাকে বদলি, পদায়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন ও অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। 

আরও পড়ুন<<>>রাজনৈতিক দলগুলোর তোপের মুখে ইসি

নয় কর্মকর্তার মধ্যে তিনজনকে বদলি ও বাকিদের বিভিন্ন দফতরে পদায়ন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ও মাঠ পর্যায়ে রদবদল, বদলি অব্যাহত রেখেছে ইসি। এর আগেও বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়