Apan Desh | আপন দেশ

বদলি

পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের দুই মহানগর ও দুই রেঞ্জ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে পূর্বে জারি করা এক কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে ডিআইজি হিসেবে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

০৬:৫১ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

সারা দেশের সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নের লক্ষ্যে ৪টি ভিন্ন স্তরের কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত সকল শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা, যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তি করবে। রোববার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব রাজীব কুমার সরকারের সই করা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত জাতীয় কমিটি-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।  কমিটি প্রতি মাসে অন্তত ১ বার সভা আহবান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন। সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করবেন।

০৭:৪৭ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

সেনাবাহিনীর আরও ৬ পদে রদবদল

সেনাবাহিনীর আরও ৬ পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।  প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৮টি পদে রদবদল আনা হয়েছিল। বদলি হওয়া সেনা কর্মকর্তারা হলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করে আসা লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল শাহীন। লে. জেনারেল ফয়জুরকে এনডিসিতে বদলি করা হয়।  

০৯:৫৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement