ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০৯ মার্চ) জারিকৃত অফিস আদেশ অনুযায়ী মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তিন শিফটে দায়িত্ব পালন করবেন। রাজধানীর প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকায় অবস্থিত প্রবাসী কল সেন্টার (লিফট-৭) এ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো বাংলাদেশি অভিবাসী কর্মী সমস্যায় পড়লে মন্ত্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০ -এ সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।
আরও পড়ুন <<>> ঈদযাত্রায় ভোগান্তি-ভাড়া নৈরাজ্যের শঙ্কা
জারিকৃত অফিস আদেশে বলা হয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনা দেখভাল করবেন।
এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































