Apan Desh | আপন দেশ

কর্মসংস্থান

পেপ্যাল চালুর কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

পেপ্যাল চালুর কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (Paypal) চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা নেয়া হয়েছে। আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

০৫:২৯ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

দেশে পৌঁছেছে বাহারাইনে নিহত গিরিশ চন্দ্রের লাশ

দেশে পৌঁছেছে বাহারাইনে নিহত গিরিশ চন্দ্রের লাশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে বাহরাইনে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করা বাংলাদেশি প্রবাসী কর্মী গিরিশ চন্দ্র সূত্রধর। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে তিনি নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে মরদেহ হস্তান্তর করেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২:০১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ভোটের কালি না শুকাতেই নতুন সরকার উন্নয়নমূলক নানা উদ্যোগ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে এবং এ খাতে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুর নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে গাছা খালের পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

০৪:২২ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement