Apan Desh | আপন দেশ

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ২৬ আগস্ট ২০২৫

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় শাহবাগে তিন দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ জানান, এ কর্মসূচিতে সারাদেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান করা হয়েছে। শিক্ষার্থীদের তিনটি দাবি হলো ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।

আরও পড়ুন>>>বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

দ্বিতীয়ত, ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে। এ ছাড়া বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এ পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এছাড়া সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন তারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ